19. Juli 2014
6
19
/07
/Juli
/2014
22:38
দি বর্বরতায় প্রাণ গেল একই পরিবারের চার শিশুর
ইনকিলাব ডেস্ক : গাজায় ইসরাইলের আগ্রাসনের শিকার হলো একই পরিবারের ৪ শিশু। গতকাল গাজায় ইহুদি বর্বরতার ১২তম দিনে দখলদার বাহিনীর ট্যাংকের গোলার আঘাতে প্রাণ হারায় চার শিশুসহ একই পরিবারের আটজন। গতকাল সকালে ইসরাইলি ট্যাংকবহর হামলা চালায় গাজার উত্তরাঞ্চলীয় বাইত হানুনে। ট্যাংকের গোলায় বিধ্বস্ত হয় আবু জুরাদ পরিবারের আবাসস্থল। বাড়ির অন্য চার সদস্যের সঙ্গে প্রাণ হারায় হানিয়া, আহলাম, সামিহ ও মুসা। এদের মধ্যে দু’টি মেয়ে শিশু। এর আগেও ইসরাইলের গোলায় গাজায় একই পরিবারের চার শিশু মারা যায়। গাজার সাবরা উপশহরে নিজেদের বাড়ির ছাদে পোষা কবুতরকে দানা খাওয়ানোর সময় ইসরাইলি জঙ্গি বিমানের মিসাইল হামলার শিকার হয়েছিল তারা। এ নিয়ে গত ১২ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজায় নিভে গেছে ৭২টি শিশুর তাজা প্রাণ।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ‘নেতানিয়াহু আমাদের শিশুদের হত্যা করছে, তবে এর মূল্য তাকে পরিশোধ করতে হবে।’
এদিকে গাজায় স্থল অভিযানের প্রেক্ষিতে ওবামার সতর্কবার্তায় কান না দিয়ে গতকাল হামলা আরও জোরদার করেছে ইসরাইল। গাজা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিনিধি জানান, এদিন গাজায় ‘অবিশ্রান্তভাবে ও নির্বিচারে’ ট্যাংকের গোলা নিক্ষেপ করছে ইসরাইল। গাজায় ১২ দিনের ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৩৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ২ হাজার ৩শ’ ৮৫ জন। সূত্র: রয়টার্স
- See more at: http://www.dailyinqilab.com/2014/07/20/193497.php#sthash.nFVvi7wm.dpuf
Published by Alamgirkingpin